Skip to content

টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউকামার অব দ্য ইয়ার’

বাংলাভূমি ডেস্ক ॥
যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ‘লেবার নিউ কামার এমপি অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ওয়েস্টমিনস্টারে প্যাচওয়ার্ক ফাউন্ডেশনের কাছ থেকে গত বুধবার তিনি ওই পুরস্কার পান। হাউস অব কমন্সের স্পিকার জন বারকাওয়ের হাত থেকে তিনি ওই পুরস্কার নেন।

টিউলিপ সিদ্দিকের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ কথা জানা যায়। এই খেতাব পাওয়ার পর প্রতিক্রিয়ায় টিউলিপ সিদ্দিক ফেসবুক পোস্টে বলেন, ‘লেবার নিউ কামার অফ দ্য ইয়ার সনদ পেয়ে আমি গর্বিত।’

টিউলিপ সিদ্দিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

যুক্তরাজ্যের গণতন্ত্র ও সুশীল সমাজে ভিন্ন সম্প্রদায়ের অন্তর্ভুক্তিতে সহায়তা করে থাকে দেশটির সংস্থা প্যাচওয়ার্ক ফাউন্ডেশন। সংস্থাটি প্রতিবছর বিভিন্ন কর্মকাণ্ডের জন্য রাজনীতিকদের পুরস্কৃত করে থাকে।

টিউলিপ ১৯৮২ সালে জন্মগ্রহণ করেন। কলেজ অব লন্ডন থেকে তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫