Skip to content

পুলিশের ১৫ ডিআইজির পদে দায়িত্ব পুনর্বন্টন

বাংলাভূমি ডেস্ক ॥
কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলামসহ পুলিশের ১৫ ডিআইজির পদে দায়িত্ব পুনর্বন্টন করা হয়েছে। এই রদবদলে মনিরুলকে মাস খানেক আগে অনুমোদন পাওয়া অ্যান্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি হিসাবে বদলি করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বদলি ও পদায়নের প্রজ্ঞাপন জারি করা হয়। সূত্র- ডিবিসি নিউজ

পদোন্নতি পাওয়া ৪ জন অতিরিক্ত আইজিপিকে পদায়নের প্রজ্ঞাপনও হয় একই সাথে। অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি পাওয়া মোহাম্মদ শফিকুল ইসলামকে অ্যান্টি টেরোরিজম ইউনিটে পদায়ন করা হয়েছে। এছাড়া ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হিসাবে পদোন্নতি পাওয়া আবদুস সালামকে পুলিশ সদর দপ্তরে ট্রেনিং অ্যান্ড রিসার্চে, মোহাম্মদ মহসিন হোসেন এবং মীর শহীদুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে পদায়ন করা হয়েছে।

র‌্যাব পরিচালক হিসেবে কর্মরত সেলিম মো. জাহাঙ্গীরকে ঢাকার এনএসআইয়ের পরিচালক করা হয়েছে। এছাড়া উচ্চ পর্যায়ে থাকা আরও কয়েকজন কর্মকর্তাকে বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫