Skip to content

‘খালেদা জিয়াকে ছাড়া দেশে কোন নির্বাচন হবে না’

স্টাফ রিপোর্টার ॥

নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন না দিলে জনগণ রাস্তায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়াকে ছাড়া দেশে ২০১৪ সালের মত কোন নির্বাচন হবে না, হতে দেয়া হবে না।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।

মোশাররফ হোসেন বলেন, শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য সরকার ইতিহাস বিকৃত করছে। জনগণ ক্ষমতার পরিবর্তন চায়। একাদশ জতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশে সেই পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর উত্তর মহিলা দলের সভাপতি পেয়ারা মোস্তফার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ আরও অনেক নেত্রীবৃন্দ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫