Skip to content

কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভূঙ্গাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে শংকর চন্দ্র সরকার (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শংকর ভূঙ্গাবাড়ি এলাকার সন্তুষ চন্দ্র সরকারের ছেলে।

স্থানীয় ব্যবসায়ী শহীদুল ইসলাম জানান, ভূঙ্গাবাড়ি এলাকা থেকে ঢাকা-উত্তরবঙ্গ রেললাইনের পাশ দিয়ে হেঁটে গোয়ালবাথান যাচ্ছিলেন শংকর। এসময় খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে নিহতের পরিবার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক জানান, কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫