Skip to content

গাজীপুরে স্পিনিং মিলে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে কারখানার নিজম্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. মোস্তাফিজুর রহমান বলেন, শ্রীপুরের মাধখোলা এলাকায় ইশরাক স্পিনিং মিলস লিমিটেড কারখানার টিনশেড ভবনে আগুন লাগে। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

তিনি বলেন, কারখানায় ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫