Skip to content

গাজীপুরে প্রকল্প সমাপনী এবং যৌন হয়রানি নির্মূলে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥
আজ (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় গাজীপুর সদর উপজেলা পরিষদের হলরুমে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব-মেজনিনের উদ্যোগে যৌন হয়রানি নির্মূলকরণে সম্মিলিত সামাজিক আন্দোলন গতিশীল ও জোরদার রাখার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটি ও নেটওয়ার্ক সদস্য এবং সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার মূল উদ্দেশ্য ছিল নারী ও শিশুর প্রতি নির্যাতন ও যৌন হয়রানি বন্ধে একটি টেকসই সামাজিক আন্দোলন চলমান রাখা এবং মেজনিন কর্মসূচির শিখনসমূহ ব্যবহারিক জীবনে প্রয়োগ সংক্রান্ত কর্মকৌশল সম্পর্কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কমিউনিটি ওয়াচ গ্রুপ, নেটওয়ার্ক সদস্য ও সরকারী কর্মকর্তাবৃন্দের স্ব স্ব স্থানে ভূমিকা/করণীয় চিহ্নিতকরণ।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপনায় ঝর্ণা রানী দাস, সিনিয়র সেক্টর স্পেসালিস্ট, মেজনিন কর্মসূচি, জিজেডি- ব্র্যাক, বলেন- নারী নির্যাতনের একটি বড় হাতিয়ার হচ্ছে যৌন হয়রানি। যৌন হয়রানির মাধ্যমে নারীর মৌলিক মানবাধিকার যেমন-চলাফেরার অধিকার, শিক্ষার অধিকার সর্বোপরি বেঁচে থাকার অধিকার ক্ষুণœ হয় যা সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের পরিপন্থী। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, প্রতিটি ক্ষেত্রে মেয়েরা যৌন হয়রানির শিকার হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে মেয়েদের আসা-যাওয়ার পথে যৌন হয়রানি বন্ধে সচেতনতা ও চিন্তা-চেতনার পরিবর্তন করতে হবে। সমাজ থেকে এই ব্যাধি নির্মূলকরণে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গীর পরিবর্তন করতে হবে। ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে যৌন হয়রানি বিরোধী কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানির বিরুদ্ধে প্রচারাভিযান আরো জোরদার করে গণ-জাগরণ তৈরি করতে হবে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আশরাফ উদ্দিন বক্তব্যে তিনি বলেন, ৩৩৩ নাম্বারে ডায়াল করে যে কেউ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি যে কোন সামাজিক সমস্যা সমাধান করা। গাজীপুরে যে কোন সমস্যা সমূখিন হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে বলেন ফোনে অথবা এস.এম.এস এর মাধ্যমে। মেজনিন প্রকল্প শেষ হলেও সবাই আমরা একসঙ্গে কাজ করলে এপ্রজন্মেই যৌন হয়রানি নির্মূল করা সম্ভব । যৌন হয়রানি নির্মূল করণে ১৬ ডিসেম্বও পরে স্কুল পর্যায় সচেতনতার জন্য সভা আহ্বানের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান।
গাজীপুর জেলা ব্র্যাকের প্রতিনিধি প্রণব কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঊলফাত আরা মেজনিন কর্মসূচি, জিজেডি- ব্র্যাক, মোসা:সাঈদা সোগরা। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাইফুর রহমান, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মুকুল কুমার মল্লিক, কাউন্সিলর শেখ মোহাম্মদ আরিফ, জয়দেবপুর থানার উপ-পরিদর্শক পলি আক্তার।

এছাড়াও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ডেলি বাংলাদেশ পোস্ট পত্রিকার গাজীপুর প্রতিনিধি মোঃ হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ, স্টুডেন্ট ওয়াচ গ্রুপের সদস্য গাছা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাজিমা আক্তার প্রভা, এশাসহ গাজীপুর সদরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, কমিউনিটির সদস্য, অভিভাবক, নেটওয়ার্ক ও নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী শাহানা আক্তার , সিনিয়র সেক্টর স্পেসালিস্ট ঝর্ণা , মেজনিন কর্মসূচি, জিজেডি- ব্র্যাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫