Skip to content

জায়েদ খানের দুই নায়িকা!

বিনোদন ডেস্ক ॥
মাহিয়া মাহি ও পরীমনি দুজনেই কাছাকাছি সময়ে চলচ্চিত্রে পা রাখেন। তবে তাদের দুজনকে এক সাথে অভিনয় করতে দেখা যায়নি। এবার অভিনেতা জায়েদ খানের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে তাদের। জায়েদ খানের সাথে পরীমনি অভিনয় করলেও মাহিকে অভিনয় করতে দেখা যায়নি।

মালেক আফসারি নির্মিত ‘এক কয়েদির ডায়রি’ ছবিতে তাদের একসাথে দেখা যাবে। নির্মাতা নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি ‘এক কয়েদির ডায়রি’ নামে সিনেমাটি নির্মাণ করব। এতে চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে থাকবে মাহি ও পরী। এরই মধ্যে পরীমনির সঙ্গে আমি কথা বলেছি, পরীর কোনো আপত্তি নেই। তিনি আমাকে কথা দিয়েছে থাকবে। মাহির সঙ্গে এখনো কথা বলিনি। আশা করছি, তিনিও থাকবেন। মাহি-পরী না থাকলে আমি এ সিনেমা বানাব না।

এই নির্মাতা এর আগে ‘আমি জেল থেকে বলছি’, ‘হীরা চুনি পান্না’, ‘লাল বাদশা’, ‘রাজা’, ‘মৃত্যুর মুখে’, ‘এই ঘর এই সংসার’, ‘ধনী গরীব’, ‘গোলমাল’ সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমা নির্মাণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫