Skip to content

জোভান-নাদিয়ার প্রেম রাঘব চ্যাটার্জির গানে

বিনোদন ডেস্ক ॥

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের থিম সংয়ের বাংলা রূপান্তর ‘মার ঘুরিয়ে’ গেয়েছেন রাঘব। তিনি দেবদাস, তেরে নাম, রেইনকোট, লাগে রাহো মুন্নাভাই, পরিণীতাসহ অনেক হিন্দি ছবিতে গান গেয়েছেন। গান গেয়েছেন বাংলা ছবিতেও। এ পর্যন্ত বাংলা ও হিন্দি মিলিয়ে বেরিয়েছে তার ১৫টি একক অ্যালবাম।

তাই রাঘব চ্যাটার্জি বাংলা গানের শ্রোতাদের কাছে অতি পরিচিত কণ্ঠ। বাংলাদেশে তিনি সর্বশেষ গান করেছেন অনেকদিন হয়ে গেছে। বিরতির পর আবার বাংলাদেশের অডিওতে গাইলেন ভারতের জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। গানের শিরোনাম ‘স্বপ্ন বেচাঁর দামে’। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। সম্প্রতি প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটির ভিডিও।

‘তোমার জন্য কিনবো ফাগুন /স্বপ্ন বেচাঁর দামে’- গালিব সরদারের এমন কথায়, এহসান রাহীর কম্পোজিশনে গানটির সংগীতায়জন করেছেন আমজাদ হোসাইন। গানটির ভিডিও নির্মাণ করেছে নয়েজ এন্টারটেইমেন্ট। ভিডিওটি পরিচালনা করেছেন সুস্ময় সুমন।

এতে মডেল হিসেবে দেখা যাবে জোভান এবং নাদিয়া নদীকে। দুজনের চমৎকার রসায়ন ফুটিয়ে তোলা হয়েছে এই ভিডিওতে। ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে প্রচারিত ওয়েব সিরিজ ‘আই লাফ ইউ’ এর থিম সং এটি।

গান প্রসঙ্গে রাঘব চ্যাটার্জি বলেন, ‘এপার বাংলার গানের কথা, সুর, সংগীতায়োজন এবং শিল্পীদের পরিবেশনা খুব সমৃদ্ধ ও উঁচু মানের। আমি মনে করি, এখান থেকে অনেক কিছু শেখার আছে। গালিব সরদার এবং এহসান রাহী’র সাথে এর আগেও আমার কাজ হয়েছে। আশা করছি গানটির অডিও এবং ভিডিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫