Skip to content

হার্ভে উইনস্টিন আমাকে হত্যার হুমকি দিয়েছিল : সালমা হায়েক

আন্তর্জাতিক ডেস্ক ॥
হলিউড মোঘল হার্ভে উইনস্টিনের বিরুদ্ধে হত্যার হুমকি ও যৌন হয়রানির অভিযোগ তুলেছেন অভিনেত্রী সালমা হায়েক। নিউইয়র্ক টাইমস এ প্রকাশিত একটি লেখায় এসব অভিযোগ এনে উইনস্টিনকে ‘ক্রোধ-সর্বস্ব দানব’ বলেও অভিহিত করেন তিনি।

সালমা বলেন, উইনস্টিন আমাকে খুন করবে বলে শাসিয়েছে। সে আরও বলেছে আমি যেন বিষয়টি তার ক্ষমতার বাইরে বলে মনে না করি।

উল্লেখ্য, রোজ ম্যাকগোয়ান, অ্যাঞ্জেলিনা জোলিসহ একাধিক নারী তারকা উইনস্টিনের বিরুদ্ধে হয়রানি বা লাঞ্ছিতের অভিযোগ তুলেছেন।

যদিও উইনস্টিন তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন।

৫১ বছরের এই ম্যাক্সি-আমেরিকান তারকা উইনস্টিনের সাথে কাজের অভিজ্ঞতার বর্ণনা দিয়ে আরও লিখেছেন, ২০০২ সালে ম্যাক্সিকান চিত্রশিল্পীকে নিয়ে নির্মিত ‘ফ্রিডা’ সিনেমাটিতে কাজের জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই আমার তার দেওয়া অশোভন প্রস্তাবের জবাবে ‘না’ বলতে হয়েছিল।

হার্ভে উইনস্টিনের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি‘র পক্ষ থেকে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও এবিষয়ে তার কোন মন্তব্য পাওয়া যায়নি। বিবিসি

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫