Skip to content

আর্সেনাল-লিভারপুলের হোঁচট

স্পোর্টস ডেস্ক ॥

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হোঁচট খেয়েছে আর্সেনাল। বুধবার রাতে পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে তাদের মাঠে গোলশুন্য ড্র করেছে আর্সেন ওয়েঙ্গারের দল। একই অবস্থা লিভারপুলেরও। মাঠে দাপট দেখালেও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের সঙ্গে গোলশুন্য ড্রতেই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের।

এ নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচে জয়শুন্য আর্সেনাল। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ঘরের মাঠে হারের পর সাউদাম্পটনের সঙ্গে ড্র করে ওয়েঙ্গারের দল।

বুধবার ওয়েস্ট হামের মাঠে বেশিরভাগ সময়ই বল দখলে ছিল আর্সেনালের। ম্যাচে মোট ২১টি শট নেয় তারা। কিন্তু তার মধ্যে ১৮টিই ছিল লক্ষ্যভ্রষ্ট। যে ৩টি লক্ষ্যে ছিল, ঠেকিয়ে দেন ওয়েস্ট হাম গোলরক্ষক।

দিনের অপর ম্যাচে একই পরিণতি লিভারপুলের। ম্যাচ জুড়ে বলের নিয়ন্ত্রণ রাখলেও ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে গোলের দেখা পায়নি ইয়ুর্গান ক্লপের শিষ্যরা।

এই ড্রতে ১৭ ম্যাচ শেষে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে লিভারপুল। আর্সেনাল আছে সপ্তম স্থানে। রেকর্ড জয়ে ম্যানচেস্টার সিটি প্রথম স্থানই ধরে রেখেছে। আর ম্যানচেস্টার ইউনাইটেড আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় অবস্থানে আছে চেলসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫