Skip to content

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো এক পরিবারের ১০ জনের

আর্ন্তজাতিক ডেস্ক ॥

পাকিস্তানের সিন্ধু প্রদেশে দু’টি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি সুজুকি ভ্যানের সংঘর্ষে একই পরিবারের ১০ জন নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

রোববার (২৪ ডিসেম্বর) সকালে প্রদেশের সান শহরের কাছে সিন্ধু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সিন্ধু নদী ঘেঁষে চার লেনের এ মহাসড়কটি সংযুক্ত করেছে দক্ষিণাঞ্চলের করাচি ও উত্তরাঞ্চলের পেশোয়ারকে। এই মহাসড়কেই সংযুক্ত দেরা গাজী খান।

স্থানীয় সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ (এসএসপি) ইরফান বাহাদুর সংবাদমাধ্যমকে জানান, মহাসড়কে দ্রুতগতিতে চলন্ত দু’টি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সুজুকি ভ্যানের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পাঁচ শিশু, এক যুবক ও চারজন নারী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আহত হয় অনেকে।

পুলিশ সূত্রে জানায়, দুর্ঘটনার পরপরই উভয় বাসের চালক পালিয়ে গেছে। তবে তাদের পাকড়াও করতে অভিযান চালাচ্ছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫