Skip to content

মহামানবরা যুগে যুগে মানুষের সৎ পথে চলার দিশারী

স্টাফ রিপোর্টার ॥

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, সকল ধর্মের মর্মবাণী শান্তি ও মানবকল্যাণ। যুগে যুগে মহামানবরা মানুষের সৎ পথে চলার দিশারী হয়েছেন। মানুষকে অনুপ্রাণিত করেছিলেন ন্যায় ও কল্যাণের পথে চলতে। মহান শিশুখৃষ্টও একইভাবে তার অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।

তিনি বলেন, মহামানবদের জীবনদর্শন যথাযথভাবে উপলব্ধি করতে পারলেই মানবকল্যাণে নিজেদেরকে সম্পৃক্ত করা সম্ভব। আর তা হলেই স্রষ্টার সন্তুষ্টি অর্জনে আমরা সক্ষম হবো।

বড়দিন উপলক্ষে রোববার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, মানুষ হিসেবে আমাদের কর্তব্য দেশ, সমাজ ও মানুষের কল্যাণে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়া। হিংসা-বিদ্বেষ পরিহার হরে সমাজে শান্তি প্রতিষ্ঠা এবং সবধরনের অন্যায়-অবিচার প্রতিরোধে ব্রতী হওয়া সকলের কর্তব্য।

তিনি বলেন, শুভ বড়দিন একটি সার্বজনীন ধর্মীয় উৎসব। আর প্রতিটি ধর্মীয় উৎসবের অন্তর্লোক হচ্ছে সম্প্রীতি, সহাবস্থান ও শুভেচ্ছা।

খালেদা জিয়া বলেন, সত্য, ন্যায় ও করুণার পথপ্রদর্শক মহান শিশুখৃষ্ট এদিনে জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।

শুভ বড়দিন উপলক্ষে বিএনপি চেয়ারপারসন বাংলাদেশসহ বিশ্বের সকল খৃষ্ট ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫