Skip to content

গাজীপুরে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে ধীরাশ্রম এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় রেলওয়ে পুলিশ।

টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. আরব আলী জানান, ধীরাশ্রম এলাকায় ঢাকা-জয়দেবপুর রেললাইনে ট্রেনের ধাক্কায় ওই যুবক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রাত আড়াইটার দিকে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যুবকের পড়নে খয়েরি রঙয়ের জ্যাকেট ও নীল রঙয়ের জিন্স প্যান্ট রয়েছে।

ধারণা করা হচ্ছে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫