Skip to content

৪৬ বছরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ৫ বীরঙ্গনা

স্টাফ রিপোর্টার ॥
মুক্তিযুদ্ধের সময় হত্যাযজ্ঞের শিকার প্রতিটি পরিবার যেন শহীদ পরিবারের স্বীকৃতি পায় এবং সরকারি উদ্যোগে শহীদদের স্মৃতিস্তম্ভ তৈরি করা হয় তা সবারই প্রত্যাশা। তবে স্বাধীনতার ৪৬ বছর পরেও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ৫ জন বীরঙ্গনা। সূত্র- ডিবিসি নিউজ

মুক্তিযুদ্ধের সময় শেরপুর জেলার নালিতাবাড়ির সোহাগপুরে রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞের কথা আজও ভুলতে পারেনি শহীদ পরিবারের সদস্যরা। ওই ঘটনায় জড়িত জামায়াত নেতা কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হবার পর কিছুটা স্বস্তি নেমে এসেছে তাদের মধ্যে। কিন্তু শহীদেদের স্মৃতিতে তৈরি হয়নি এখনো কোনো স্মৃতিস্তম্ভ।

১৯৭১ সালে ২৫শে জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী এদেশীয় দোসর জামায়াত নেতা কামারুজ্জামানের সহযোগিতায় সোহাগপুর গ্রামে গণহত্যা, ধর্ষণ ও লুটপাট চালায়। ৬ ঘণ্টা ধরে চলে তাদের এই তাণ্ডব। গুলি করে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয় ১৮৭ জন পুরুষকে। এতে বিধবা হন ৬৩ জন নারী।

এরই মধ্যে বয়সের ভার ও অর্থকষ্টে বিনা চিকিৎসায় মারা গেছেন ৩৩ জন বিধবা। আর বেঁচে থাকা ৩০ জনও প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছেন।

১৪ জন বিধবা বীরাঙ্গনার মধ্যে বেঁচে আছেন ১১ জন। এদের ৬ জন মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেও প্রতীক্ষার প্রহর গুণছেন বাকিরা।

শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু বলেন, সরকারের ঘোষণা অনুসারে তদন্ত শেষ হলে বাকীরাও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫