Skip to content

আফগান গোয়েন্দা সদরদপ্তরের কাছে হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক ॥

আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সদরদপ্তরের কাছে এক আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক নারীও রয়েছে। এ হামলায় আরো ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চালানো এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। খবর বিবিসি’র।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ওই রাস্তা দিয়ে এক নারী গাড়ি চালানোর সময় বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় এক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫