Skip to content

গাজীপুরে নারী ও শিশুর প্রতি নির্যাতন প্রতিরোধে করণীয় মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ক এক সচেতনতামুলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদ হাসান। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে ওই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। এছাড়া কর্মশালায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন ব্র্যাকের এসভিআই ও ভাউসি সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্যবস্থাপক সারা খাতুন।
আরো বক্তব্য রাখেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক মো. গোলজার রহমান, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর হোসনেআরা সিদ্দীকী জুলী, সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন ও বেলাল হোসেন, পিরুজালী ইউপি সদস্য সাজেদা সুলতানা, চাঁদপুর ইউপি সদস্য বিলকিস প্রমুখ। এছাড়াও কর্মশালায় সিটি করপোরেশনের কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫