Skip to content

দাবি না মানলে কাল থেকে অনশনে যাবেন নন-এমপিও’র শিক্ষকরা

বাংলাভূমি ডেস্ক ॥
নন-এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে তৃতীয় দিনের মতো অন্দোলন করছেন শিক্ষকরা। শিক্ষকদের দাবি না মেনে নিলে আগামী কাল (শুক্রবার/২৯ ডিসেম্বর) থেকে অনশন শুরু করবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। সূত্র- একাত্তর টিভি।

আন্দোলনকারী শিক্ষক ইমরান বিন সোলায়মান বলেন, মাধ্যমিক নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা আজ তিন দিন যাবৎ আন্দোলন করছে। আমাদের দাবি যদি সরকার মেনে না নেয় তাহলে আমরা অনশন শুরু করব। ২০০৬ সাল থেকে এ পর্যন্ত ২৫ থেকে ৩০ বার আন্দোলনে এসেছি। আমরা ২০১২ সালে ২০১৩ সালে সর্বশেষ ২০১৫ সালে জাতীয় প্রেসক্লাবে আমরা অবস্থান করেছি। সেখানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আসছিল আমাদের সাথে সম্মতি প্রকাশ করেছিল।

প্রসঙ্গত এক দফা দাবিতে নন-এমপিওভুক্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষরা গত মঙ্গলবার থেকে আন্দোলন শুরু করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫