স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জেলা প্রশাসন চত্ত্বরে গাজীপুরে সরকারি কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
১৬-২০ গ্রেড এর সরকারি কর্মচারী সমিতি গাজীপুর জেলা শাখার সভাপতি মোঃ সিরাজুল হক ভূইয়ার সভাপতিত্বে শনিবার বিকালে বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বিশেষ অতিথি ১৬-২০ গ্রেড এর সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক মোঃ আবু সায়েম বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে ঢাকা গাজীপুর কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মোঃ ইসমাইল হোসেন, কল্যাণ ট্রাস্টের পরিচালক মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ শরীফুল ইসলাম, মোঃ রমিজ উদ্দিন, এসএস রফিকুল ইসলাম, আবু নাছের খান প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত ত্রি-বার্ষিক কাউন্সিলে মোঃ হেলাল উদ্দিন সভাপতি ও শফিকুল ইসলাম খান (এসআই খান)কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
গাজীপুরে সরকারি কর্মচারী সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
আপডেট :December 31, 2017
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
