Skip to content

গাজীপুরে গলায় ওড়না পেঁচিয়ে নারীকে হত্যা

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরে অজ্ঞাত এক নারীর (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার মহানগরীর পূবাইলের হারবাইদ এলাকার সুরভীর টেক থেকে লাশটি উদ্ধার করা হয়।

পূবাইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম জানান, দেয়াল ঘেরা পতিত জমিতে গলায় ওড়না পেঁচানো অবস্থায় লাশ পড়েছিল। দুপুরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, নিহতের গলায় কালো দাগ রয়েছে। দুর্বৃত্তরা তাকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫