Skip to content

সোহানের কোচিং বিমুখতা

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : শীতের কুয়াশা ভেদ করে বছরের প্রথম দিন সোমবার নতুন বই নিতে স্কুলে গিয়েছিলো শিশু শিক্ষার্থী সোহান। বয়স ৬। স্কুলে সে নতুন। নতুন বছরে বিনা মূল্যের রঙিন বই পাওয়ার মহানন্দ নিয়ে সে প্রথম শ্রেণীতে ভর্তি হয়। প্রাথমিক শিক্ষা নিতে আসা সোহান নতুন বই হাতে পেয়ে বইয়ের সাথে গড়ে তুলেছে সখ্যতা। গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের ডগরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় সোহানকে এমনই আনন্দ মুখর দেখালো। বছরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার এই বিদ্যালয় মাঠে খেলাচ্ছলে শিশু সোহান হাসি ভরা মুখে জানালো তার অনুভূতি।
সোহান বললো, বই হাতে পেয়ে একদি্েনই আমি মুখস্ত করেছি অ, আ, ই, ঈ। মুখস্ত করেছি অ, ই, ঈ, উ। বাড়িতে মা-ই আমাকে এগুলো শিখিয়েছেন। লিখেছি হাতের লেখাও। প্রথম শ্রেণীর ‘আমার বই’-ই আমার বন্ধু। অকপটে সোহানের এই কথা শুনে বিদ্যালয়ের শিক্ষিকা নাজমুন নাহার শিউলি বললেন, এই কথায় সোহানের মুখে ফুটে উঠেছে উজ্জলতার প্রতিচ্ছবি। সোহান আরো বললো, ‘আমি কোচিংয়ে যাবনা, স্কুলের শিক্ষকের কাছেই পড়বো। বাড়িতে মা-বাবা কাছে পড়বো। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন হোসেন বললেন, শিশু বয়সে কোচিংয়ের প্রতি একজন শিশু শিক্ষার্থীর মনোভাব যেন সকল শিক্ষার্থীকে প্রেরণা দেয়। সঙ্গে আসা সোহানের বোন সিমি (১০)কে সোহান কোচিংয়ে না নেয়ার জন্য অনুরোধ করেছে। উল্লেখ্য, কোচিং নির্ভরতা থেকে শিশু শিক্ষার্থীরা বেরিয়ে আসতে পারছেনা। অভিভাবকরাও কোচিংয়ের প্রতি দুর্বল । শিক্ষকরাও শাস্তি মেনে করছে কোচিংয়ে পড়াচ্ছেন। বছরের শুরুতেই শিশু শিক্ষার্থী সোহানের মতো অপর শিক্ষার্থী ও অভিভাবকগণ যেন হোন কোচিং বিমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫