Skip to content

বিধ্বস্ত সেই সি-প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধারে ফের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক ॥

বিধ্বস্ত হওয়ার পাঁচদিনের মাথায় সিডনির কাছে হাওকেসবারি নদীতে বিধ্বস্ত সি-প্লেনের ধ্বংসাবশেষ উদ্ধারে ফের অভিযান শুরু করেছে অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ, যে দুর্ঘটনায় ছয়জন নিহত হন।

বিশ্বের সবচেয়ে বড় খাদ্য ফার্ম কম্পাস গ্রুপের প্রধান নির্বাহী ৫৮ বছর বয়সী রিচার্ড কাসিনস ও তার পরিবারের ৪ সদস্য এবং সি-প্লেনটির পাইলট রোববারের (৩১ ডিসেম্বর) ওই দুর্ঘটনায় নিহত হন। নিহতদের মধ্যে আছেন রিচার্ডের বাগদত্তা পত্রিকার সম্পাদক এমা বউডেন (৪৮) ও তার ১১ বছর বয়েসী মেয়ে হিউদার বউডেন, কাসিনসের দুই ছেলে উইলিয়াম কাসিনস (২৫) ও এডওয়ার্ড কাসিনস (২৩) এবং অস্ট্রেলিয়ান পাইলট পাইরেট গ্যারেথ মরগান (৪৪)।

বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) দুর্ঘটনাস্থল সিডনি থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে কোয়ান উপকূলের হাওকেসবারি নদীর প্রায় ১৩ মি পানির নিচ থেকে ডি হ্যাভিল্যান্ড ডিএইচসি-২ সি-প্লেনটি উদ্ধারের কাজ চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫