Skip to content

বাংলাদেশ-ক্যারিবীয়রা ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্রে!

স্পোর্টস ডেস্ক ॥

যুক্তরাষ্ট্রে এখনও সেভাবে ক্রিকেট পরিচিতি পায়নি। ফলে সেখানে আন্তর্জাতিক ক্রিকেট হয় না বললেই চলে। তবে এবার হয়তো বাংলাদেশ জাতীয় দল মার্কিন মুলুকে গিয়ে খেলার সুযোগ পাচ্ছে। চলতি বছরের জুন-জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারে মাশরাফি-সাকিবরা।

ক্যারিবীয় সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে টাইগারদের। একটি সূত্র থেকে জানা যায়, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের পাঠানো প্রস্তাবিত সূচিতে টি-২০ ম্যাচ দুটি রাখা হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়।

যুক্তরাষ্ট্রে এর আগে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ বলতে ছয়টি টি-২০ অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলো লডারহিলের সেন্ট্রাল ব্রোয়ার্ড রিজিওনাল পার্কে হয়। যেখানে দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেটের শুরু ২০১০ সালের ২২ মে নিউজিল্যান্ড-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে। এ ছাড়া ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ হয়েছে সেখানে। যেখানে খেলেছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫