Skip to content

শ্রীপুরে সাইদ হত্যায় দুই চাচাতো বোন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরে হামলায় আহত সাইদ মিয়া (৩৫) মারা গেছেন।

তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের আবদুল কাদেরের ছেলে।

এ ঘটনায় নিহতের দুই চাচাতো বোন খোদেজা (৩৫) ও সাবিনাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, শুক্রবার দুপুরে বিরোধপূর্ণ জমিতে সাইদের চাচাতো ভাই রমজান আলী ও তার দুই বোন খুটি পুঁততে যান। তখন বাধা দিলে সাইদকে মারধর করা হয়।

এতে তিনি অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে শনিবার সকালে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫