Skip to content

যুবসমাজকে অপসংস্কৃতির প্রভাবমুক্ত রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বাংলাভূমি ডেস্ক ॥
যুবসমাজের শক্তি ও সম্ভাবনাকে দেশও জাতির কল্যাণে কাজে লাগাতে তাদেরকে অপসংস্কৃতির প্রভাবমুক্ত রাখতে শিক্ষক, অভিভাবকসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। সূত্র: বিটিভি

রোববার (৭ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন অনুষ্ঠানে এই আহ্বান জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ।

নবীন গ্রাজুয়েটদের অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, তারা তাদের অর্জিত জ্ঞান ও মেধা দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাবে। শিক্ষার্থীদের পরিপূর্ণ দৃশ্যমানের নাগরিকে পরিণত করতে বিশ্ববিদ্যালয়ে কারিকুলাম ভিত্তিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল কর্মকা- বাড়ানোর ওপর জোর দিতে হবে বলে জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় প্রয়োজনে উচ্চ শিক্ষিত তরুণ প্রজন্ম গড়ে তোলতে হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫