Skip to content

টঙ্গীতে তুলার গুদামে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আতিকুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মিলগেট নামাবাজার এলাকার আবুল বাসারের তুলার গুদামে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে গুদামে থাকা তুলা ও অন্যান মালপত্র পুড়ে গেছে।

তিনি জানান, কিছু দিন আগে ওই গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। ওই পুড়া তুলা থেকে কিছু ভাল তুলা গুদামে রাখা হয়েছিলো। ওই তুলার মধ্যে হয়তো আগুনের স্ফুলিঙ্গ ছিলো। যা থেকে ফের আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫