Skip to content

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা রির্সোস সেন্টারের (ইউআরসি) পরিদর্শক মাহবুবুর রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার নলছাটা এলাকার টঙ্গী-কালীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মাহবুবুর কালীগঞ্জ উপজেলা রির্সোস সেন্টারের পরিদর্শক ছিলেন।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মুশফিকুর রহমান জানান, মোটরসাইকেলযোগে মাহবুবুর অফিসে আসছিলেন। এসময় কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় টঙ্গী-কালীগঞ্জ সড়কে পৌঁছালে একটি গাড়ির সঙ্গে তার মোটরসাইলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫