কাপাসিয়া (গাজীপুর) এফ এম কামাল হোসেন ॥
গাজীপুর : গাজীপুরের কাপাসিয়া উপজেলা মহিলা দলের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। গতকাল রোববার গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুল ফেরদৌসী ও সাধারণ সম্পাদক গোলনাহার বেগম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা মহিলা দলের কমিটি বিলুপ্তির কথা জানানো হয়।
দলীয় সুত্র জানায়, গত ৬ জানুয়ারী অনুষ্ঠিত উপজেলা মহিলা দলের এক কর্মী সমাবেশে ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আ স ম হান্নান শাহ্’র পুত্র বিএনপি নেতা শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে উপজেলা মহিলা দল ও সকল ইউনিয়ন কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়। অতি শীঘ্রই উপজেলা মহিলা দলের পরবর্তী কমিটি ঘোষনা করা হবে বলে দলীয় সূত্র জানায়।
কাপাসিয়া উপজেলা মহিলা দলের কমিটি বিলুপ্ত
আপডেট :January 15, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
