Skip to content

আজ আদালতে যাবেন খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার ॥
দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ মঙ্গলবার (১৬ই জানুয়ারি) আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে খালেদা জিয়া রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে যাবেন। এদিন খালেদা জিয়ার পক্ষের আইনজীবী হিসেবে যুক্তি উপস্থাপন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

এর আগে, গত বছর ১৯ ডিসেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তি উপস্থাপন শুরু হয়। গত ২০,২১, ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর এবং ৩,৪,১০ ও ১১ জানুয়ারি খালেদা জিয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবীরা। গত ১১ জানুয়ারি যুক্তি উপস্থাপন শেষে আদালত পরবর্তী তারিখ হিসেবে ১৬, ১৭ ও ১৮ই জানুয়ারি দিন ধার্য করেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫