Skip to content

আইপিএলে মোস্তাফিজকে চায় মুম্বাই

স্পোর্টস ডেস্ক ॥

আইপিএলের আগামী আসরে প্রতিটি দলকেই প্রায় নতুন করে দল সাজাতে হচ্ছে। সর্বোচ্চ পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার নিয়ম থাকলেও বেশিরভাগ দলই তিনজন করে রেখে বাকিদের ছেড়ে দিয়েছে। টাইগার তারকা মোস্তাফিজকেও ছেড়ে দিয়েছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ। এবার এ পেসারকে দলে পেতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ান্স।

চলতি মাসের ২৭ আর ২৮ জানুয়ারি আইপিএলের নিলাম হবে ব্যাঙ্গালুরুতে। এর আগেই প্রতিদল কম্বিনেশন অনুযায়ী নিজেদের মতো করে খেলোয়াড় নির্ধারণ করে রাখছে। সেই হিসেবে মুম্বাইয়ের নজরে আছে টাইগারদের বিস্ময় এই বোলার।

শেষ দুই আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠ মাতান মোস্তাফিজ। আইপিএলে নিজের প্রথম আসরে দলের শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ অবদান। নির্বাচিত হন সেরা উদীয়মান খেলোয়াড়। কিন্তু গত আসরে বল হাতে বিবর্ণ ছিল এ বাঁহাতি পেসারের পারফরম্যান্স। নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় মাত্র এক ম্যাচে মাঠে নামেন এই তারকা।

এবারের আসরে তাকে দলে রাখেনি সানরাইজার্স। তার দিকে নজর পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাইয়ের। নিলামের মোস্তাফিজের ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ কোটি থেকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫