Skip to content

বিশ্বের সেরা সুদর্শন পুরুষ হৃত্বিক

বিনোদন ডেস্ক ॥

বলিউডের রুপালি পর্দার সেনসেশন হৃত্বিক রোশন সম্প্রতি নির্বাচিত হয়েছেন বিশ্বের সেরা সুদর্শন পুরুষ হিসেবে। সুদর্শন পুরুষদের তালিকায় এক নম্বরে উঠে এসেছেন ‘কোয়ি মিল গ্যায়া’ খ্যাত এ তারকা।

এ তালিকার শীর্ষে উঠতে তিনি পেছনে ফেলেছেন সালমান খানসহ বলিউড ও হলিউডের নামিদামী তারকাদের।

জানা যায়, তারকাদের বিশ্বব্যাপী ফ্যান, বক্স অফিসের হালচাল ও ব্র্যান্ড এন্ড্রোসমেন্ট যাচাই করে প্রতিবছর বিশ্ব সেরা পুরুষদের তালিকা করে থাকে ‘ওয়ার্ল্ড টপ মোস্ট’ নামক একটি ওয়েবসাইট।

আর সে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন সালমান খান। এছাড়াও হলিউডের রবার্ট প্যাটিনসন, গডফ্রে গেও ও ক্রিস ইভান্সের মতো তারকারাও আছেন তালিকাতে।

বলিউডের গ্রিক গড নামে খ্যাত এ তারকার জন্যে এটি বেশ আনন্দের সংবাদ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫