Skip to content

ভালোবাসা দিবসে অদৃশ্য দেয়ালে সজল-মম

বিনোদন ডেস্ক ॥

নারী-পুরুষের প্রেম একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। একে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। এর মধ্যে আবেগধর্মী প্রেম বা ভালোবাসা সাধারণত গভীর হয়।

এমনই একটি আবেগধর্মী প্রেমের গল্পে অভিনয় করেছেন জনপ্রিয় দুই শিল্পী সজল ও লাক্স তারকা মম। নাটকের নাম ‘অদৃশ্য দেয়াল’।

নাটকে এই দুই তারকা মুনা ও জিহাদ চরিত্রে অভিনয় করেছেন। তারা দু’জন দু’জনকে প্রচণ্ড ভালোবাসে। হঠাৎ একদিন মুনা জানতে পারে জিহাদ সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তবে তা মেনে নিতে পারে না মুনা। এমন সংবাদ শোনার পর থেকে কেমন যেন নীরব হয়ে যায়, থমকে যায় মুনার সবকিছু। পাগলের মতো দীর্ঘ চারটি বছর অতিক্রমের পর জিহাদের মতো দেখতে এমন কাউকে পায় মুনা। তবে এই পাওয়া নিয়ে আসে আরও এক আকাশ বেদনা।

ভালোবাসা দিবসের জন্য ইউসুফ আলী খোকনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। তিনি জানান, ‘গল্পটি খুবই চমৎকার। তবে নাটকের চমক হিসেবে থাকবে শেষ দৃশ্যপট, যা দেখার পর দর্শকরা আবেগপ্রবণ হবেন।’

অভিনেতা সজল জাগো নিউজকে বলেন, ‘কিছুদিন আগেই নাটকটির কাজ শেষ করলাম। খুবই এনজয়েবল একটি গল্প। কাজ করে আমি ও মম দুজনই আনন্দ পেয়েছি। আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবেন।

এ নাটকে সজল, মম ছাড়াও অভিনয় করেছেন, নাজিরা মৌ, ইফতেখার পলাশ, জাহিদসহ অনেকে। প্রযোজনা প্রতিষ্ঠান ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ প্রযোজিত ‘অদৃশ্য দেয়াল’ আগামী ভালোবাসা দিবসে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫