Skip to content

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক ॥

নাইজেরিয়ায় আত্মঘাতী হামলায় ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪৮ জন। বোর্নো প্রদেশের স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এসইএমএ) জানিয়েছে, বুধবার উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে সন্দেহভাজন বোকো হারাম সংগঠনের সদস্যরা ওই হামলা চালিয়েছে। খবর আইউইটনেস নিউজ।

সাম্প্রতিক সময়ে বোর্নো প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে নাইজেরিয়ার সেনাবাহিনী। ২০০৯ সাল থেকেই বোর্নো প্রদেশে সহিংসতা শুরু করেছে জঙ্গিরা।

সেনাবাহিনীর একের পর এক অভিযানের পরেও বোকো হারামের হামলা কমছে না। বেসামরিক নাগরিক এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েই যাচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকেলে দুই আত্মঘাতী মাইদুগুরির উপকন্ঠে অবস্থিত মুনা গ্যারেজ এলাকার একটি মার্কেটে হামলা চালায়।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫