Skip to content

টঙ্গীতে জোড়া খুনের মামলার ৫ আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে চাঞ্চল্যকর জোড়া খুনের প্রধান আসামি এবং মূল পরিকল্পনাকারী হুমায়ুনসহ পাঁচজনকে গ্রেফতার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সদস্যরা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, বুধবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে ওই আসামিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এ বিষয়ে বেলা ১১টার দিকে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫