Skip to content

বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে: প্রণব মুখার্জি

স্টাফ রিপোর্টার ॥
পাঁচ দিনের সফর শেষে ঢাকা ত্যাগ করার সময় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘বাংলাদেশের মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। কিভাবে পাঁচটি দিন কেটে গেলো তা আমি নিজেও জানি না।’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করার সময় বিমানে ওঠার আগে সাংবাদিকদের এ কথা বলেন।সেই সাথে তিনি বাংলাদেশের মানুষকে ধন্যবাদও জানান।

ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে গত ১৪ জানুয়ারি বিকেল ৪টায় জেট এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় আসেন প্রণব মুখার্জি। সফরে তিনি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডি-লিট ডিগ্রি গ্রহণ করেন এবং বক্তব্য দেন।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫