Skip to content

না’গঞ্জে অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করে ব্যবস্থা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: নারায়ণগঞ্জে ফুটপাত দখলমুক্ত করাকে কেন্দ্র করে দলীয় মেয়র ও সংসদ সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের সময় অস্ত্র প্রদর্শনকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে ‘কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ৫০ শয্যা হতে ১০০ শয্যায় উন্নীতকরণ’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, নারায়ণগঞ্জের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় যা যা ব্যবস্থা নেওয়া উচিত, আমরা তা করছি। সেদিন যারা অস্ত্র দেখিয়েছে, যারা নিজের হাতে আইন তুলে নিয়েছে, ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।

কেউ আইনের ঊর্দ্ধে নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, কাউকে ছাড় দেবো না। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫