Skip to content

ম্যানইউয়ে সানচেজ, আর্সেনালে মিখিতারিয়ান

স্পোর্টস ডেস্ক ॥

মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল আর্সেনাল ছাড়ছেন তারকা স্ট্রাইকার আলেক্সিস সানচেজ। সম্ভাব্য গন্তব্য ছিল ম্যানচেস্টার সিটি। তবে মাঝপথে হঠাৎ করেই আবির্ভাব হয় সিটির নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। আর এসেই বাজিমাত করলো দলটি। চিলির এই তারকা স্ট্রাইকারকে দলে ভিড়িয়েছে তারা।

সোমবার ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ওয়েবসাইটে সানচেজের যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। চুক্তির অংশ হিসেবে তার বিনিময়ে হেনরিখ মিখিতারিয়ানকে পেয়েছে আর্সেন ওঙ্গারের দল।

আর্সেনাল ছেড়ে ৪ বছরের জন্য ম্যানইউর সঙ্গে যুক্ত হয়েছেন সানচেজ। চিলির এই খেলোয়াড় সাত নম্বর জার্সি পরে খেলবেন। গণমাধ্যমের খবর অনুযায়ী, সপ্তাহে পাঁচ লাখ পাউন্ড বেতন পাবেন এই তারকা।

এদিকে ২০১৪ সালের জুলাইয়ে বার্সেলোনা থেকে আর্সেনালে যোগ দেন সানচেজ। ক্লাবটির হয়ে মোট ৮০ গোল করেন সানচেজ। দুটি এফএ কাপসহ জিতেছেন মোট তিনটি শিরোপা।

অন্যদিকে ২০১৬ সালের জুলাইয়ে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ইউনাইটেডে যোগ দেওয়া মিখিতারিয়ান রেড ডেভিলদের হয়ে মোট ৬৩ ম্যাচে ১৩ গোল করেন। গত মৌসুমের ইউরোপা লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছেন আর্মেনিয়ার এই ফরোয়ার্ড।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫