Skip to content

পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে ইইউ

আন্তর্জাতিক ডেস্ক ॥
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ইইউ জোটের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনি এ সমর্থন ব্যক্ত করেন।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে স্থানীয় সময় সোমবার মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে নাকচ করেন। গত ৬ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন।

এ সম্পর্কে মোগেরিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ নিশ্চিত প্রতিশ্রুতির বিষয়ে আবারো আশ্বস্ত করতে চাই যে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি ইইউ’র সমর্থন রয়েছে এবং জেরুজালেম হবে দুই রাষ্ট্রের রাজধানী।”

ট্রাম্পের স্বীকৃতি প্রসঙ্গে মোগেরিনি বলেন, এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের জ্ঞানের পরিচয় দেয়া উচিত এবং সেভাবে কাজ করা দরকার। সূত্র: ইরনা

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫