স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে পূর্বশক্রতার জের ধরে নয়টি গরুকে বিষপান করায়। এর মধ্যে চারটি মারা যায় এবং পাঁচটি গরু মারাত্মক অসুস্থ হয়ে পরে। এ বিষয়ে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দাখিল করা হয়।
জানা যায়, গাজীপুর শহরের টেকিপাড়া (ভারারুল এলাকা) এলাকার গরু খামারি মোঃ মারফত আলীর খামারে এ ঘটনা ঘটে। গত শনিবার দিবাগত রাতের কোন এক সময় মারফত আলীর গরুর খামারে পূবশত্রুতাবশত প্রতিবেশিরা এ বিষ প্রয়োগ করে। পরদিন রবিবার সকালে খামারের মালিক নয়টি গরুই অসুস্থ্য দেখতে পায়। উপজেলা প্রাণিসম্পদ অফিসের চিকিৎসক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয় এবং নিশ্চিত হয় বিষপানের। বিকালের মধ্যে চারটি গরু মারা যায়। বাকী গরু গুলো মারত্মক অসুস্থ্য। গরু গুলোর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ বিষয়ে পাঁচ জনের নাম উল্লেখ্য করে থানায় অভিযোগ দাখিল করেন।
এ বিষয়ে গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশিদ জয়দেবপুর থানার অফিসার ইনচার্জকে জরুরী ভিত্তিতে ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করেন।
গাজীপুরে পূর্বশত্রুতায় গরুর খামের বিষপানে ৪টি হত্যা পাঁচটি মারাত্মক অসুস্থ
আপডেট :January 29, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
