Skip to content

শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে মুরগীবাহী পিকআপ মাইলফলকের সাথে ধাক্কা লেগে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই মুরগি ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বুধবার সকাল ৬টা ৫ মিনিটে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

মাওনা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ময়মনসিংহগামী মুরগীবাহী একটি পিকআপ শ্রীপুরের এমসি বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাইলফলকের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিন ব্যবসায়ী নিহত হন। এসময় আহত হন আরও দুই ব্যবসায়ী। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫