Skip to content

গাজীপুরে বাসচাপায় পথচারীর মৃত্যু : স্থানীয়দের অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেইট এলাকায় বুধবার সকালে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহতের জেরে বিক্ষুদ্ধ এলাকাবাসী যাত্রীবাহী একটি বাসে অগ্নিসংযোগ করেছে। পরে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। তবে আগুনে কোনো যাত্রী আহত হয়নি বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

টঙ্গী থানার এসআই আবু বকর সিদ্দিক জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে গাজীপুরগামী একটি বাস মিলগেইট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে রাস্তা পারপারের সময় এক যুবককে (৩৪) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর এলাকাবাসী গাজীপুরগামী অনাবিল পরিবহনের যাত্রীবাহী একটি বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ সময় ঘটনাস্থলের উভয় দিকে যানচলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে টঙ্গী থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে প্রায় আধাঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভান। তবে আগুনে কেউ দ্বগ্ধ হয়নি।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫