Skip to content

ব্রাজিলে হলুদ জ্বরে ৮১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥

ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে হলুদ জ্বরে (ইয়েলো ফিভার) এখন পর্যন্ত ৮১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যনুযায়ী, ২০১৭ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ২১৩ জন এ জ্বরে আক্রান্ত হয়েছেন। এছাড়া সর্বমোট এক হাজার ৮০ জনের শরীরে এ রোগের জীবাণু শনাক্ত করা হয়েছে। যার মধ্যে ৪৩২ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আর ৪৩৫ জন এখনও তত্ত্বাবধানে রয়েছেন।

গত সপ্তাহের সবশেষ তথ্যানুযায়ী, নতুন করে এ জ্বরে আক্রান্ত হয়েছেন ৮৩ জন, যার মধ্যে ২৮ জনের মৃত্যু হয়েছে।

ভাইরাসটি রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো ব্রাজিলের জনবহুল শহর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে সরকার এর নিয়ন্ত্রণে জরুরি টিকাদান কর্মসূচি হাতে নেয়। এ ভাইরাস বহনকারী নারী মশার মাধ্যমে হলুদ জ্বর ছড়ায়। এছাড়া বানরের শরীরেও ভাইরাসটি আক্রমণ করে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫