Skip to content

ট্রাম্পের পুন:নির্বাচনী প্রচারভিযান খরচ ছিল ২২ মিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক ॥
গত বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুন:নির্বাচনী প্রচারভিযান খরচ হয়েছে ২২ মিলিয়ন ডলার। ব্লুমবার্গ বলছে, এধরনের অর্থসংগ্রহে ২.২ মিলিয়ন ডলার সরাসরি দান থেকে ও সাড়ে ৩ মিলিয়ন ডলার আসে রিপাবলিকান ন্যাশনাল কমিটির সঙ্গে তহবিল সংগ্রহের চুক্তি মারফত। প্রচারভিযানে অর্থ সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছিল ৬.৯ মিলিয়ন ডলার।

এবিসি নিউজ বলছে এধরনের অর্থসংগ্রহে কোনো একক ব্যক্তি বড় ধরনের কোনো অর্থ দান করেননি। ২’শ ডলার কিংবা এর চেয়েও অনেক কম অর্থ ট্রাম্পের পুন:নির্বাচনী খরচের জন্যে বিভিন্ন ব্যক্তি দান করেছেন। এ প্রসঙ্গে ট্রাম্পের পুত্র বধু ও পুন:নির্বাচন প্রচারিভাযানের পরামর্শদাতা লারা ট্রাম্প বলেছেন, এর আগে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রচারিভাযান কমিটি প্রথম বছরে এত অর্থ সংগ্রহ করতে পারেনি। কোনো প্রেসিডেন্টকেও এমন অব্যাহত সমর্থন ও কম পরিমাণ অর্থ দিয়েও সমষ্টিগতভাবে বিপুল সাহায্য করেনি।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা তার প্রথম বছর এধরনের প্রচারভিযানে সংগ্রহ করতে পেরেছিলেন ৮ মিলিয়ন ডলার।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫