Skip to content

উন্নয়নকাজের সঙ্গে দেশ গঠনেও ভূমিকা রাখছে সশস্ত্র বাহিনী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি দেশ গঠনেও সশস্ত্র বাহিনী ভূমিকা রাখছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজে (ডিএসসিএসসি) এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কলেজের ডিএসসিএসসি কোর্সের গ্রাজুয়েটদের সনদ তুলে দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর ১৩৬ গ্রাজুয়েটসহ বিভিন্ন বাহিনীর ২৬৬ অফিসারকে সনদ তুলে দেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সশস্ত্র বাহিনীর নানা কার্যক্রমের প্রশংসা করে বলেন, আমাদের সশস্ত্র বাহিনী যেমন নানা উন্নয়ন কর্মকাণ্ড চালাচ্ছে, তেমনি দেশ গঠনেও ভূমিকা রাখছে।

তিনি সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন। উল্লেখ করেন দেশের উন্নয়নে সরকারের কর্মসূচির কথাও।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫