Skip to content

সন্ধ্যায় সংবাদ সম্মেলন করবেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সংবাদ সম্মেলন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।

দলের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

সকালে আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলার রায় ঘোষণা করা হবে। এই প্রেক্ষাপটে বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন খালেদা জিয়া।

এর পর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এ সংবাদ সম্মেলনের ঘোষণা এলো।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫