Skip to content

রোববার ইতালি ও ভ্যাটিকান সফরে যাবেন প্রধানমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী রোববার ইতালি ও ভ্যাটিকান সিটি সফরে যাবেন। সরকারি এই সফরে রোম ভিত্তিক ইন্টারন্যাশনাল ফান্ড ফর অ্যাগ্রিকালচারাল ডেভেলপমেন্টের (ইফাড) বার্ষিক গভর্নিং কাউন্সিলের সভায় যোগ দেবেন তিনি। এছাড়া ভ্যাটিকান সিটিও সফর করবেন প্রধানমন্ত্রী।

গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

তিনি বলেন, আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি এ কাউন্সিল সভা অনুষ্ঠিত হবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ১৩ ফেব্রুয়ারি। সংস্থাটির প্রেসিডেন্ট মি. গিলবার্ট এফ হউংবো-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী সফরে যাচ্ছেন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এবং পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হচ্ছেন। এছাড়া সংশ্লিষ্ট কর্মকর্তারাও এ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে জানা গেছে, সফরকালে শেখ হাসিনা ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেনতিলনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও পরিবেশ খাতে সহযোগিতা বিষয়ে আলোচনা হবে। সূত্র: সময় টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫