Skip to content

শাহজালালে ৩ কোটি টাকার স্বর্ণসহ দুই যাত্রী আটক

বাংলাভূমি ডেস্ক ॥

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩১টি স্বর্ণের বারসহ দুই যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা। জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় তিন কোটি টাকা। বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃত যাত্রীদের নাম, কেরামত আলী ও লোকমান। এই দুই যাত্রীর ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫ দশমিক ৮ কেজি ওজনের স্বর্ণের বার জব্দ করা হয়।

শুল্ক গোয়েন্দার মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান জানান, এসব স্বর্ণ একজন যাত্রীর ব্লেজারের কলারের নিচে সেলাই করে লুকানো অবস্থায় এবং অপর আরেকজনের দুই জুতা ও ১টি মোবাইল কাভারের ভেতর থেকে উদ্ধার করা হয়।

তিনি জানান, ওই দুই যাত্রী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম থেকে শাহজালালে বিমানবন্দরে আসেন। যাত্রী দু’জন ডোমেস্টিক আগমনি পয়েন্ট পার হওয়ার পরে তাদেরকে জিজ্ঞাসাকালে এই স্বর্ণের বারগুলো তাদের ব্লেজার, জুতা এবং মোবাইল কাভারের ভেতর থেকে আটক করা হয়। বিমানের ফ্লাইটটি ব্যাংকক থেকে চট্টগ্রাম হয়ে বৃহস্পতিবার বিকেলে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, ব্যাংকক থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ হস্তান্তর হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫