Skip to content

রায় ঘোষণার আগে-পরে সারাদেশে আটক ২৮৯

বাংলাভূমি ডেস্ক ॥
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এর প্রধান আসামি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনের রায় ঘোষণার আগে-পরে রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলা-উপজেলা থেকে বৃহস্পতিবার মোট ২৮৯ জনকে আটক করা হয়। এরমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৯৯ জন এবং ঢাকার বাইরে ১৫টি জেলা থেকে ১৯০ জনকে আটক করা হয়।। এই নিয়ে গত ৩০ জানুয়ারি থেকে ৩ হাজার ২৮৭ জনকে আটক করা হলো।

রায়ের দিন বৃহস্পতিবার ২০টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আদালত প্রাঙ্গণ থেকে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী শিমুল বিশ্বাসকে বিরুদ্ধে পুলিশ আটক করে পুলিশ। নয়াপল্টন থেকে আটক করে আটক করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, ছাত্রদলের সভাপতি রাজীব আহসানসহ পাঁচজনকে। চানখাঁরপুল থেকে কমপক্ষে ১৫ জন ও মিরপুর থেকে জনা ত্রিশেক ব্যক্তিকে আটক করা হয় বলে জানা গেছে। এছাড়া বকশীবাজারে যাওয়ার সময় খালেদা জিয়াকে বহনকারী গাড়ির পেছনে পেছনে যাওয়ার সময় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে ও পুলিশের গোয়ন্দা বিভাগ (ডিবি) কমপক্ষে ৩ জনকে আটক করে।

অপরদিকে চট্টগ্রাম শহরে নগর বিএনপির সভাপতি শাহাদত হোসেনসহ দলটির ১৯ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। খুলনায় মহানগর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাহারুজ্জামান মর্তুজা, যুবদলের নেতা সালাউদ্দিন, জাসাসের কেন্দ্রীয় সহসভাপতি মেহেদী হাসানসহ ৬ জনকে আটক করে পুলিশ।

সাতক্ষীরায় বিএনপির ১৩ জন ও জামায়াতের ২৪ জন নেতা-কর্মীকে আটক করা হয়। এর বাইরে আটক করা হয় আরও ২০ জনকে। ভোলায় জামায়াতের ৩ কর্মীকে আটক করা। ফরিদপুরে সদরপুর উপজেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মো. মালেক শেখ ও আকোটেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনকে আটক করে পুলিশ।

নীলফামারীতে বিএনপি ও জামায়াত-শিবিরের ১৮ নেতা-কর্মীসহ ৩০ জনকে আটক করেছে পুলিশ।

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম, বনপাড়া পৌর বিএনপির সভাপতি এম লুৎফর রহমান, সহসভাপতি হোসেন ফকিরসহ পাঁচজনকে আটক করা হয়।

সিরাজগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ওরফে শিপুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর বাগমারা থানা-পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ বিএনপি ও যুবদলের ছয় কর্মীকে আটক করেছে।

নওগাঁর রানীনগর থানার বিএনপির গ্রাম ও সমবায়বিষয়ক সম্পাদক রেজাউলকে আটক করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫