Skip to content

কালীগঞ্জে প্রশ্ন ফাঁস : দুই শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর : গাজীপুরের কালীগঞ্জে মোবাইলের ম্যাসেঞ্জারে এসএসসির গণিত প্রশ্ন ফাঁসের অভিযোগে দুই শিক্ষককে আটক করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার নোয়াপাড়া ময়েজউদ্দিন আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্ম শিক্ষক সঞ্জীব কুমার দেবনাথ ও জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়ের আইসিটি শিক্ষক নজরুল ইসলাম।

এ ছাড়া নকলের অভিযোগে তিন পরীক্ষার্থীকে এক বছরের জন্য ও ছয় পরীক্ষার্থীকে গণিত পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোহাগ হোসেন জানান, ওই দুই শিক্ষককে আটক করে থানায় দেওয়া হয়েছে।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫