Skip to content

মোদী পেছনে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন, দুর্ঘটনা অনিবার্য: রাহুল

আন্তর্জাতিক ডেস্ক ॥
ভারতীয় জাতীয় কংগ্রেসের বর্তমান সভাপতি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেছেন, পিছনে কে আসছে, দেখার জন্য গাড়িতে চালকের আসনের পাশে লাগানো থাকে আয়না, রিয়ার ভিউ মিরর। ‘‘নরেন্দ্র মোদী শুধু রিয়ার ভিউ মিররের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন! দুর্ঘটনা তাতে অনিবার্য!’’

শনিবার কর্নাটকে প্রাক-নির্বাচনী প্রচার শুরুর পর তিনি এ অভিযোগ করেন।

রাহুল বলেন, ‘‘মোদীজি, অতীত নয়, লোকের আপনার কাছে দেশের ভবিষ্যত নিয়ে শুনতে চায়।’’ তাঁর পরামর্শ, ‘‘মোদী বরং কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দেখে শিখুন, কী করে সামনে তাকিয়ে সরকার চালাতে হয়!’’

কংগ্রেসের সভাপতি হওয়ার পরে চার দিনের সফরে এই প্রথম কর্নাটকে এলেন রাহুল গান্ধী। এদিন তিনি বল্লারীর হসপেটে একটি সভা করেন। তার পরে হুলিগাম্মা মন্দির সিদ্ধেশ্বর মঠ দর্শনে যান।

বিজেপি ঠাট্টা করে বলছে, রাহুল হলেন ‘ভোট হিন্দু’। অর্থাৎ ভোট এলে ‘হিন্দু’ হয়ে যান।

বিজেপির এ সব সমালোচনা রাহুল অবশ্য গায়ে মাখছেন না। তিনি সর্বত্র মানুষকে বলছেন, মোদী মুখে যা বলেন তার সবই ফাঁকা বুলি। কথাকে কাজে পরিণত করে কংগ্রেস।

রাহুল একা নন, এ দিন সিদ্দারামাইয়া নিজে ও রাজ্য কংগ্রেসের নেতারা একযোগে মোদীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। এ দিন রাজ্যের মন্ত্রীরা মোদীকে সবচেয়ে ‘দায়িত্বজ্ঞানহীন প্রধানমন্ত্রী’ বলে আখ্যা দেন।

সূত্র: আনন্দ বাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫