Skip to content

নেইমারের গোলে পিএসজির জয়

স্পোর্টস ডেস্ক ॥

লিগ ওয়ানে জয়রথ ছুটেই চলেছে পিএসজির। শনিবার তুলুজের মাঠ থেকে নেইমারের দেয়া একমাত্র গোলে জয় নিয়ে ফিরেছে উনাই এমেরির দল।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণ করে খেলতে থাকে পিএসজি। ম্যাচের পঞ্চম মিনিটেই গোলের সুযোগ পায় কিম্পেম্বে। তবে নেইমারের ক্রসে ফাঁকায় বল পেয়েও গোলরক্ষক বরাবর শট নিয়ে বসেন ফরাসি এই ডিফেন্ডার।

ম্যাচের ৩৯ মিনিটে নেইমারের প্রচেষ্টা শেষ মুহূর্তে কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক। বিরতির খানিক আগে ডান দিক থেকে ডি মারিয়ার বাঁ-পায়ের কর্নারে বল ক্রসবারে লাগে।

বিরতি থেকে ফিরেই গোলের সুযোগ তৈরি করেন নেইমার। তবে ব্রাজিলিয়ান তারকার ডান দিকে গোলমুখে বাড়ান বলে পা লাগাতে ব্যর্থ হন ডি মারিয়া।

অবশেষে ম্যাচের ৬৮ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় পিএসজি। বাঁ-দিক থেকে ডি মারিয়ার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে একজনকে কাটিয়ে নেইমারের নেওয়া শট আরেক জনের পায়ে লেগে জালে ঢোকে। ম্যাচের ৭৮ মিনিটে নেইমারের শট পোস্টে ফিরে। বাকি সময় আরও কিছু সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান বাড়াতে পারেনি নেইমার-এমবাপেরা।

এ জয়ে ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে অলিম্পিক মার্শেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫